হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা পাচারকালে টেকনাফের যুবকসহ আটক-৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ১শত পিচ ইয়াবা,৫০কেজি গাঁজা উদ্ধার সহ পাচার কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও জব্দ করা হয়।

বুধবার (৬ আগষ্ট) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক আব্দুল করিম(৩৫), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র। তার কাছ থেকে গাড়ীর পিছনের সিটে রক্ষিত অবস্থায় ২১ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

অপর গাঁজাসহ ধৃত আসামি মো: নুরুন্নবী (৪৬) (ড্রাইভার), সে চট্টগ্রামের জোরার গঞ্জ থানার দক্ষিণ অলি নগরের ৫ নং ওয়ার্ড এলাকার আবু আহমদের পুত্র।

গাঁজাসহ ধৃত অপরজন হলেন শেখ আলম(৩৫)(হেলপার), সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র। ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি প্রাইভেট থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আধুনগর বাজার এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। গাড়ি দুটিও জব্দ করা হয়।

এ ছাড়া লোহাগাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, একজন ছিনতাইকারী ও সন্দেহজনক আরও একজনকে আটক করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে একজন গাঁজাসহ দুইজন এবং অপরাপর আরও তিনজনসহ মোট ৬ জনকে আটক করা হয়, দুটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরন করা হয়েছে বলে ও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা পাচারকালে টেকনাফের যুবকসহ আটক-৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা পাচারকালে টেকনাফের যুবকসহ আটক-৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ১শত পিচ ইয়াবা,৫০কেজি গাঁজা উদ্ধার সহ পাচার কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও জব্দ করা হয়। বুধবার (৬ আগষ্ট) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আব্দুল করিম(৩৫), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র। তার কাছ থেকে গাড়ীর পিছনের সিটে রক্ষিত অবস্থায় ২১ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপর গাঁজাসহ ধৃত আসামি মো: নুরুন্নবী (৪৬) (ড্রাইভার), সে চট্টগ্রামের জোরার গঞ্জ থানার দক্ষিণ অলি নগরের ৫ নং ওয়ার্ড এলাকার আবু আহমদের পুত্র। গাঁজাসহ ধৃত অপরজন হলেন শেখ আলম(৩৫)(হেলপার), সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র। ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি প্রাইভেট থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আধুনগর বাজার এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। গাড়ি দুটিও জব্দ করা হয়। এ ছাড়া লোহাগাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, একজন ছিনতাইকারী ও সন্দেহজনক আরও একজনকে আটক করা হয়। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে একজন গাঁজাসহ দুইজন এবং অপরাপর আরও তিনজনসহ মোট ৬ জনকে আটক করা হয়, দুটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরন করা হয়েছে বলে ও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×