কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ আগুনে ৬টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার( ১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের এবাদুল্লাহ পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
জানাগেছে, দুপুরে আব্দুল্লাহ পাড়ার মনির আহমদের পুত্র সাইফুল ইসলাম এর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সাইফুল ইসলামের ভাই রাহামত উল্লাহ, নাছির উদ্দিন, ইউসুফ আলীর প্রতিবন্ধী পুত্র আবু তাহের, স্বামী পরিত্যক্ত মুর্শেদা বেগম ও চাঁদ মিয়ার পুত্র ছৈয়দ নুর এর বাড়ি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম জানান, দুপুরে আমার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজে আসেনি। তাছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়নি।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
এ বিষয়ে মগনামা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বদিউল বলেন, আগুন লাগার পরপরই আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং দেখতে পাই ৬টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তার কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি।
তবে তিনি আরও জানান, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও শুকনো খাবার সরবরাহ দেওয়া হয়েছে।




মন্তব্য করুন