কক্সবাজারের পেকুয়ায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের পেছনে থাকা আরোহী এক যুবক চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। বুধবার সান্ধ্যায় উপজেলার টইটং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. পিয়ার হাসান (২১)। তিনি উপজেলার মগনামা ইউপির শরৎ ঘোনার বাসিন্দা। তার পিতার নাম শাহ আলম। এ ঘটনায় নজরুল ইসলাম নামের এক ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি মগনামা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তারা দুজন সম্পর্কে দাদা-নাতি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য নজরুল ইসলাম এবং তাঁর নাতি পিয়ার হাসান মোটর সাইকেল যুগে পেকুয়া থেকে জরুরি কাজে চট্টগ্রামের বাঁশখালী যাচ্ছিলেন। তাঁরা টইটং ইউপির কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে চট্টগ্রাম থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলকে থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিয়ার হাসান। গুরুতর আহত হন ইউপি সদস্য নজরুল ইসলাম৷ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ একজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ দূর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন




মন্তব্য করুন