হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ১৪ মামলার আসামি শিক্ষক ‘কাদের’ কারাগারে, বাদীকে মামলা তুলে নিতে হুমকি

নাজিম উদ্দিন, পেকুয়া :

নাজিম উদ্দিন, পেকুয়া :

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার আলোচিত শিক্ষক রুহুল কাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান ১৪টি মামলার মধ্যে একটিতে জামিন না মঞ্জুর হওয়ায় বুধবার (৩০ জুলাই) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবীর তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

রুহুল কাদের পেকুয়ার শিলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেঠান মাতবর পাড়ার বাসিন্দা এবং পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামি।

সম্প্রতি ১৩ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়ার বটতলা সংলগ্ন চলাচল রাস্তায় শওকত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় আহত শওকতের বড় বোন হাছিনা বেগম বাদী হয়ে ১৭ জুলাই পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১১/২৫), যেখানে রুহুল কাদেরসহ ১০ জনকে আসামি করা হয়। শওকত আলী ওই এলাকার মৃত মৌলভী শফিউল আলমের পুত্র।

মামলার বাদী হাছিনা বেগম বলেন, ঘটনার দিন রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে বটতলা স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় পুর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা একই এলাকার রুহুল কাদের, মহিউদ্দিন, তার ভাই ইব্রাহিম, শাহাব উদ্দিন, আব্বাস উদ্দিন, জাকরিয়া, ইব্রাহিমের পুত্র মিজান, তারেক ও মহিউদ্দিনের পুত্র মো. ছালেহ ও সায়েমসহ আরও কয়েকজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে আহত করে। হামলাকারীরা আমার ভাইয়ের হাত ও পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওইদিন চিকিৎসক রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা মামলা তুলে নিতে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

স্থানীয়রা জানান, শিক্ষক পরিচয়ের আড়ালে রুহুল কাদের এলাকায় প্রভাবশালী এক সন্ত্রাসী হিসেবে পরিচিত।তাঁর বিরুদ্ধে জিআর ১৬৪/১৮, জিআর ০৪/১৪, জিআর ০১/২৫, জিআর ১৪৭/২৫, জিআর ১১২/১২, জিআর ২৪/১৮, সিআর ৪৬/১২, সিআর ৪৬৩/১৮, সিআর ৫৫৬/২০, সিআর ৮১৬/২০, সিআর ৭৬২/২২, বন মামলা ৭৮/১৬ সহ ১৪টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ১৪ মামলার আসামি শিক্ষক ‘কাদের’ কারাগারে, বাদীকে মামলা তুলে নিতে হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ১৪ মামলার আসামি শিক্ষক ‘কাদের’ কারাগারে, বাদীকে মামলা তুলে নিতে হুমকি

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া : | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার আলোচিত শিক্ষক রুহুল কাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান ১৪টি মামলার মধ্যে একটিতে জামিন না মঞ্জুর হওয়ায় বুধবার (৩০ জুলাই) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবীর তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। রুহুল কাদের পেকুয়ার শিলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেঠান মাতবর পাড়ার বাসিন্দা এবং পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামি। সম্প্রতি ১৩ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়ার বটতলা সংলগ্ন চলাচল রাস্তায় শওকত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় আহত শওকতের বড় বোন হাছিনা বেগম বাদী হয়ে ১৭ জুলাই পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১১/২৫), যেখানে রুহুল কাদেরসহ ১০ জনকে আসামি করা হয়। শওকত আলী ওই এলাকার মৃত মৌলভী শফিউল আলমের পুত্র। মামলার বাদী হাছিনা বেগম বলেন, ঘটনার দিন রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে বটতলা স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় পুর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা একই এলাকার রুহুল কাদের, মহিউদ্দিন, তার ভাই ইব্রাহিম, শাহাব উদ্দিন, আব্বাস উদ্দিন, জাকরিয়া, ইব্রাহিমের পুত্র মিজান, তারেক ও মহিউদ্দিনের পুত্র মো. ছালেহ ও সায়েমসহ আরও কয়েকজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে আহত করে। হামলাকারীরা আমার ভাইয়ের হাত ও পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওইদিন চিকিৎসক রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা মামলা তুলে নিতে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্থানীয়রা জানান, শিক্ষক পরিচয়ের আড়ালে রুহুল কাদের এলাকায় প্রভাবশালী এক সন্ত্রাসী হিসেবে পরিচিত।তাঁর বিরুদ্ধে জিআর ১৬৪/১৮, জিআর ০৪/১৪, জিআর ০১/২৫, জিআর ১৪৭/২৫, জিআর ১১২/১২, জিআর ২৪/১৮, সিআর ৪৬/১২, সিআর ৪৬৩/১৮, সিআর ৫৫৬/২০, সিআর ৮১৬/২০, সিআর ৭৬২/২২, বন মামলা ৭৮/১৬ সহ ১৪টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×