হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ১৯৯ জন উপকারভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ১৯৯ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে ভিজিডি (বিশেষ ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মগনামা ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মগনামা ইউনিয়নের ১৯৯ জন কার্ডধারী উপকারভোগীর জন্য তিন মাসের বরাদ্দ হিসেবে প্রত্যেককে ৯০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল পাওয়া উপকারভোগী হাছিনা বেগম বলেন, গত তিন মাসের চাল একসাথে পেয়েছি। মোট ৯০ কেজি চাল দেওয়া হয়েছে। এতে অনেক উপকার হয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরকারের বরাদ্দকৃত বিশেষ খাদ্যশস্য আজ বিতরণ করা হয়েছে। এসিল্যান্ড স্যার নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ১৯৯ জন উপকারভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ১৯৯ জন উপকারভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ১৯৯ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে ভিজিডি (বিশেষ ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মগনামা ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম। জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মগনামা ইউনিয়নের ১৯৯ জন কার্ডধারী উপকারভোগীর জন্য তিন মাসের বরাদ্দ হিসেবে প্রত্যেককে ৯০ কেজি করে চাল দেওয়া হয়। চাল পাওয়া উপকারভোগী হাছিনা বেগম বলেন, গত তিন মাসের চাল একসাথে পেয়েছি। মোট ৯০ কেজি চাল দেওয়া হয়েছে। এতে অনেক উপকার হয়েছে। মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরকারের বরাদ্দকৃত বিশেষ খাদ্যশস্য আজ বিতরণ করা হয়েছে। এসিল্যান্ড স্যার নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×