হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার আসামি টেকনাফে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫ ও র‍্যাব-৭)। গত বৃহস্পতিবার (…

কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫ ও র‍্যাব-৭)।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দিকে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গত ২৬ জুন রাতে প্রধান আসামি মোহাম্মদ সিফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এ সময় আসামিরা ধারালো কিরিছ ও লোহার হাতুড়ি দিয়ে বাদীর পিতা ও তার ওপর উপর্যুপরি হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে প্রধান আসামি সিফাত গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার আসামি টেকনাফে গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যপিড । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার আসামি টেকনাফে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার আসামি টেকনাফে গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫ ও র‍্যাব-৭)। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দিকে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মামলার বিবরণ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গত ২৬ জুন রাতে প্রধান আসামি মোহাম্মদ সিফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামিরা ধারালো কিরিছ ও লোহার হাতুড়ি দিয়ে বাদীর পিতা ও তার ওপর উপর্যুপরি হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে প্রধান আসামি সিফাত গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×