হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়া বাজারে প্রকাশ্যে এক ক্রেতাকে পিটিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরস্থ কবির আহমদ চৌধুরী বাজারে প্রকাশ্যে এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে প্রায় ১০ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে বাজারের রহিম সওদাগরের বাঁশের দোকানে এ ঘটনাটি ঘটেছে।

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহের নামা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নূরুল ইসলাম জানান, দক্ষিণ মেহের নামাস্থ সরকারি আশ্রয়ণ প্রকল্পে একটি বেসরকারী সংস্থা পরিচালিত সমিতি ঘর রয়েছে। গত বন্যায় ওই ঘরটি ভেঙ্গে যায়। ওই ঘরটি পুন: নিমার্ণের জন্য তিনি শুক্রবার বিকাল আড়াইটার দিকে কিছু বাঁশ ও নিমার্ণ সামগ্রী কেনার জন্য কবির আহমদ চৌধুরী বাজারে যান।
এ সময় তিনি রহিম সওদাগরের বাঁশের দোকানে বাঁশ দেখে দর জিজ্ঞেস করেন। দরে বনিবনা না হওয়ায় নূরুল ইসলাম অন্য দোকানে বাঁশ দেখার জন্য যেতে চাইলে ওই দোকানের মালিক রহিম সওদাগর নিরীহ ব্যক্তি নূরুল ইসলামকে বেদড়ক মারধর করে তার পকেটে থাকা ১০ হাজার ৩ শত টাকা কেড়ে নেয়। রহিম সওদাগর প্রভাবশালী হওয়ায় নূরুল ইসলামকে মারধর করার সময় কেউ এগিয়ে যেতেও সাহস করেনি।
আহত নূরুল ইসলামকে পেকুয়া উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি পেকুয়া থানায় মামলা করবেন বলে জানান।
এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়া বাজারে প্রকাশ্যে এক ক্রেতাকে পিটিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়া বাজারে প্রকাশ্যে এক ক্রেতাকে পিটিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরস্থ কবির আহমদ চৌধুরী বাজারে প্রকাশ্যে এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে প্রায় ১০ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে বাজারের রহিম সওদাগরের বাঁশের দোকানে এ ঘটনাটি ঘটেছে। পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহের নামা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নূরুল ইসলাম জানান, দক্ষিণ মেহের নামাস্থ সরকারি আশ্রয়ণ প্রকল্পে একটি বেসরকারী সংস্থা পরিচালিত সমিতি ঘর রয়েছে। গত বন্যায় ওই ঘরটি ভেঙ্গে যায়। ওই ঘরটি পুন: নিমার্ণের জন্য তিনি শুক্রবার বিকাল আড়াইটার দিকে কিছু বাঁশ ও নিমার্ণ সামগ্রী কেনার জন্য কবির আহমদ চৌধুরী বাজারে যান। এ সময় তিনি রহিম সওদাগরের বাঁশের দোকানে বাঁশ দেখে দর জিজ্ঞেস করেন। দরে বনিবনা না হওয়ায় নূরুল ইসলাম অন্য দোকানে বাঁশ দেখার জন্য যেতে চাইলে ওই দোকানের মালিক রহিম সওদাগর নিরীহ ব্যক্তি নূরুল ইসলামকে বেদড়ক মারধর করে তার পকেটে থাকা ১০ হাজার ৩ শত টাকা কেড়ে নেয়। রহিম সওদাগর প্রভাবশালী হওয়ায় নূরুল ইসলামকে মারধর করার সময় কেউ এগিয়ে যেতেও সাহস করেনি। আহত নূরুল ইসলামকে পেকুয়া উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি পেকুয়া থানায় মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×