হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় আগুনে পুড়লো সাত ভাইয়ের বসতবড়ি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার সৃষ্ট আগুনে পুড়ে গেছে সাত ভাইয়ের দুইটি বসতবাড়ি। শনিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানাগেছে, আন্নর আলী মাতবর পাড়া এলাকায় আকতার হোসেনের ছেলে আমির হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের তার ভাই শাহদত হোসেন, মোজাম্মেল, ইব্রাহিম, বাচ্চু, হামিদ হোসেন, ছোটনের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় লোকজন ও পেকুয়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মালামাল সম্পুর্ন পুড়ে গেছে।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান,আগুনে তাদের অন্তত ২০-২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, আমির হোসেন ছাড়া অপর ছয় ভাইয়ের পরিবার এক বসতবাড়িতে বসবাস করতো।
ইউপির সদস্য মো.ফোরকান আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় আগুনে পুড়লো সাত ভাইয়ের বসতবড়ি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় আগুনে পুড়লো সাত ভাইয়ের বসতবড়ি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার সৃষ্ট আগুনে পুড়ে গেছে সাত ভাইয়ের দুইটি বসতবাড়ি। শনিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানাগেছে, আন্নর আলী মাতবর পাড়া এলাকায় আকতার হোসেনের ছেলে আমির হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের তার ভাই শাহদত হোসেন, মোজাম্মেল, ইব্রাহিম, বাচ্চু, হামিদ হোসেন, ছোটনের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও পেকুয়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মালামাল সম্পুর্ন পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান,আগুনে তাদের অন্তত ২০-২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানাগেছে, আমির হোসেন ছাড়া অপর ছয় ভাইয়ের পরিবার এক বসতবাড়িতে বসবাস করতো। ইউপির সদস্য মো.ফোরকান আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×