হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় গ্রাম পুলিশের অপসারণ চেয়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ অধিক মামলার আসামি নুরুল ইসলাম আকাশের চাকরি অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। নুরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মৃত ছাবের আহমদের ছেলে ও ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলা রয়েছে। গ্রাম পুলিশের চাকরি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতেছে না৷ এতে আইনের শাসন প্রতিষ্ঠা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। তাই এই সন্ত্রাসীর গ্রাম পুলিশের চাকরি থেকে দ্রুত অপসারণ জরুরি।

বারবাকিয়া ভারুয়াখালী এলাকার বাসিন্দা গোলাম রহমান পুতু বলেন, চৌকিদার নুরুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্থ মানুষ। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অত্যধিক অভিযোগ। এছাড়া তাঁর বিরুদ্ধে থানা পুলিশের সাথে যোগসাজশ করে এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম বলেন, এব্যাপারে খুব দ্রুত আমরা পরিষদের সকল সদস্যদের নিয়ে বৈঠকে বসব। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি অবগত করবো।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বারবাকিয়া ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুরুল ইসলামের একাধিক মামলা থাকার বিষয়টি আমি শুনেছি৷ এ মামলাগুলোর ওয়ারেন্ট থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।

এব্যাপারে জানতে অভিযুক্ত গ্রাম পুলিশ নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় গ্রাম পুলিশের অপসারণ চেয়ে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় গ্রাম পুলিশের অপসারণ চেয়ে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ অধিক মামলার আসামি নুরুল ইসলাম আকাশের চাকরি অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। নুরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মৃত ছাবের আহমদের ছেলে ও ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলা রয়েছে। গ্রাম পুলিশের চাকরি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতেছে না৷ এতে আইনের শাসন প্রতিষ্ঠা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। তাই এই সন্ত্রাসীর গ্রাম পুলিশের চাকরি থেকে দ্রুত অপসারণ জরুরি। বারবাকিয়া ভারুয়াখালী এলাকার বাসিন্দা গোলাম রহমান পুতু বলেন, চৌকিদার নুরুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্থ মানুষ। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অত্যধিক অভিযোগ। এছাড়া তাঁর বিরুদ্ধে থানা পুলিশের সাথে যোগসাজশ করে এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম বলেন, এব্যাপারে খুব দ্রুত আমরা পরিষদের সকল সদস্যদের নিয়ে বৈঠকে বসব। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি অবগত করবো। জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বারবাকিয়া ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুরুল ইসলামের একাধিক মামলা থাকার বিষয়টি আমি শুনেছি৷ এ মামলাগুলোর ওয়ারেন্ট থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। এব্যাপারে জানতে অভিযুক্ত গ্রাম পুলিশ নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×