হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

নাজিম উদ্দিন,পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা রাজাখালী ইউনিয়নের রাইবাপের পাড়া, আবরশাহ বাজর ও সবুজ বাজার সংলগ্ন এলাকায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবী করেন, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে প্রকৌশলী লুৎফর রহমান। ঘটনার দিন চেয়ারম্যান নজরুল ইসলাম রাস্তা মেরামতের কাজের তদারকি করতে গেলে উল্টো ধমক দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেট উপসহকারী প্রকৌশলী আবদুল আলীম। কথা-কাটাকাটি এক পর্যায়ে প্রকৌশলী আবদুল আলীম ইউপি চেয়ারম্যানকে ঘুষি দিয়ে মুখে আঘাত করে। পরে চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়। চেয়ারম্যানকে আঘাত করে উল্টো বাদি হয়ে প্রকৌশলী লুৎফর রহমান পেকুয়া থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে।

বক্তারা আরও বলেন, অতি শীগ্রই চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ উপসহকারী প্রকৌশলী আবদুল আলীমলের কঠোর শাস্তি,ঘুষখোর আলিমের অপসারণের দাবীও জানানো হয়। বক্তরা বলেন,বাবুল দুই বারের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মানববন্ধনে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নাছির উদ্দীন, মো.সিরাজ, আহমদ শফি, গোলাম কাদের, নুরুল আলম, আজিম উদ্দিন, ছৈয়দ নুর, জহির উদ্দিন, আজিজ, নুরুল আলম, নুরুক কদের, আব্দুল জলিল, মুজিবুর রহমান, আব্বাস উদ্দিন, ইমাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কামাল, শফিউল আলম প্রমূখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
Print Image
নাজিম উদ্দিন,পেকুয়া:: কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা রাজাখালী ইউনিয়নের রাইবাপের পাড়া, আবরশাহ বাজর ও সবুজ বাজার সংলগ্ন এলাকায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবী করেন, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে প্রকৌশলী লুৎফর রহমান। ঘটনার দিন চেয়ারম্যান নজরুল ইসলাম রাস্তা মেরামতের কাজের তদারকি করতে গেলে উল্টো ধমক দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেট উপসহকারী প্রকৌশলী আবদুল আলীম। কথা-কাটাকাটি এক পর্যায়ে প্রকৌশলী আবদুল আলীম ইউপি চেয়ারম্যানকে ঘুষি দিয়ে মুখে আঘাত করে। পরে চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়। চেয়ারম্যানকে আঘাত করে উল্টো বাদি হয়ে প্রকৌশলী লুৎফর রহমান পেকুয়া থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। বক্তারা আরও বলেন, অতি শীগ্রই চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ উপসহকারী প্রকৌশলী আবদুল আলীমলের কঠোর শাস্তি,ঘুষখোর আলিমের অপসারণের দাবীও জানানো হয়। বক্তরা বলেন,বাবুল দুই বারের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আ'লীগ নেতা নাছির উদ্দীন, মো.সিরাজ, আহমদ শফি, গোলাম কাদের, নুরুল আলম, আজিম উদ্দিন, ছৈয়দ নুর, জহির উদ্দিন, আজিজ, নুরুল আলম, নুরুক কদের, আব্দুল জলিল, মুজিবুর রহমান, আব্বাস উদ্দিন, ইমাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কামাল, শফিউল আলম প্রমূখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×