হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলায় দুই চেয়ারম্যান কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন

নাজিম উদ্দিন,পেকুয়া (কক্সবাজার)::

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়ত নেতা মামলার নুরুজ্জামান মঞ্জু ও পেকুয়ার বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার কক্সবাজার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদিউল আলম জামিন চায়তে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল্লাহ আল মামুন।

গত ১৫ আগস্ট সাঈদীর গায়েবানা জানাজা নামাজের পর পেকুয়ার বারবাকিয়া বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেন। ওই মামলা দুটির ১ ও ২নং আসামী হলেন নুরুজ্জামান মঞ্জু ও ইউপি চেয়ারম্যান বদিউল আলম। ওই দুই মামলায় ২৩ আগস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অস্থায়ী জামিন পান তাঁরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় কক্সবাজারের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ জামিনের জন্য আবেদন করেন তাঁরা।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

পুলিশের করা ওই মামলা দুটির এজাহারে বলা হয় জামায়াত নেতা নুরুজ্জামান মঞ্জু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলমের নির্দেশনায় গায়েবানা জানাজা নামাজের শেষে বেআইনিভাবে কিছু জনতা সশস্ত্রভাবে পুলিশের হামলা করে। হামলায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শকসহ প্রায় ২০জন পুলিশ সদস্য গুরুতর আহন হন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলায় দুই চেয়ারম্যান কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলায় দুই চেয়ারম্যান কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন,পেকুয়া (কক্সবাজার):: যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়ত নেতা মামলার নুরুজ্জামান মঞ্জু ও পেকুয়ার বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার কক্সবাজার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদিউল আলম জামিন চায়তে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল্লাহ আল মামুন। গত ১৫ আগস্ট সাঈদীর গায়েবানা জানাজা নামাজের পর পেকুয়ার বারবাকিয়া বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেন। ওই মামলা দুটির ১ ও ২নং আসামী হলেন নুরুজ্জামান মঞ্জু ও ইউপি চেয়ারম্যান বদিউল আলম। ওই দুই মামলায় ২৩ আগস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অস্থায়ী জামিন পান তাঁরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় কক্সবাজারের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ জামিনের জন্য আবেদন করেন তাঁরা। পুলিশের করা ওই মামলা দুটির এজাহারে বলা হয় জামায়াত নেতা নুরুজ্জামান মঞ্জু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলমের নির্দেশনায় গায়েবানা জানাজা নামাজের শেষে বেআইনিভাবে কিছু জনতা সশস্ত্রভাবে পুলিশের হামলা করে। হামলায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শকসহ প্রায় ২০জন পুলিশ সদস্য গুরুতর আহন হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×