হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া প্রতিনিধি::

বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

লবণ মাঠে কাজ করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন মো. দিদারুল ইসলাম (২৬) ও আরাফাত হোছাইন (১৪)।

বৃহস্পতিবার (২মে) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে এবং নিহত আরাফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকার জামাল হোছাইনের ছেলে।

মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সে সময় দিদার তাঁর চাচা আজগর আলীর সাথে লবণ মাঠে গিয়ে পলিথিন তোলা কাজ শুরু করে। এসময় বজ্রপাতে আহত হন দিদার। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিদার এক সন্তানের জনক।

অপরদিকে রাজাখালী ইউপির চরিপাড়া এলাকায় বাবার সাথে লবণ মাঠের পলিথিন তুলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আরাফাত। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মারা যান সে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
Print Image
লবণ মাঠে কাজ করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন মো. দিদারুল ইসলাম (২৬) ও আরাফাত হোছাইন (১৪)। বৃহস্পতিবার (২মে) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে এবং নিহত আরাফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকার জামাল হোছাইনের ছেলে। মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সে সময় দিদার তাঁর চাচা আজগর আলীর সাথে লবণ মাঠে গিয়ে পলিথিন তোলা কাজ শুরু করে। এসময় বজ্রপাতে আহত হন দিদার। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিদার এক সন্তানের জনক। অপরদিকে রাজাখালী ইউপির চরিপাড়া এলাকায় বাবার সাথে লবণ মাঠের পলিথিন তুলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আরাফাত। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মারা যান সে। চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×