হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে কিশোরীর ভিডিও ধারণ, যুবক আটক

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া প্রতিনিধি::

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে জিম্মি করার ঘটনায় জমির উদ্দিন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড একশান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জমির উদ্দিন রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার গোলাম বাবুর ছেলে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৫।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল জমির উদ্দিন তাঁর বন্ধু এহেছানের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে চট্টগ্রামের এক আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জমির। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার কথা বলে কিশোরীকে জিম্মি করা হয়।

১৪ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ঘটনার বিস্তারিত জেনে তা উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের মাধ্যমে আসামীর অবস্থান জানতে পেরে পেকুয়ার মিয়া পাড়া থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ধর্ষণ মামলার এক আসামীকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে কিশোরীর ভিডিও ধারণ, যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে কিশোরীর ভিডিও ধারণ, যুবক আটক

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি:: | প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে জিম্মি করার ঘটনায় জমির উদ্দিন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড একশান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জমির উদ্দিন রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার গোলাম বাবুর ছেলে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৫। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল জমির উদ্দিন তাঁর বন্ধু এহেছানের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে চট্টগ্রামের এক আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জমির। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার কথা বলে কিশোরীকে জিম্মি করা হয়। ১৪ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ঘটনার বিস্তারিত জেনে তা উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের মাধ্যমে আসামীর অবস্থান জানতে পেরে পেকুয়ার মিয়া পাড়া থেকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব আরও জানায়, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ধর্ষণ মামলার এক আসামীকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×