হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন।

তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষক আরিফ হত্যাকান্ডের ঘটনায় মোট পাঁচ জন আসামি গ্রেফতার রয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৩ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত মাস্টার বজল আহমদের ছেলে।
###

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন। তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষক আরিফ হত্যাকান্ডের ঘটনায় মোট পাঁচ জন আসামি গ্রেফতার রয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৩ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত মাস্টার বজল আহমদের ছেলে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×