হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ মার্চ ২০২২, ০৮:৪৪ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের সংরক্ষিত জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত অলি আহমদ জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের ছেলে। কয়েকবছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। চলতি মাসে তার সৌদি আবর যাওয়ার কথা ছিল।

শনিবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

স্থানীয়রা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে পাহাড়ি জায়গা নিয়ে বিরোধ চলছিল। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলি আহমেদের দখলীয় গাছের বাগান জবরদখল করার পাঁয়তারা করে। ঘটনার দিন সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল গণি এবং তাদের স্বজন আব্দু সালামসহ ৫-৬ জন তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি আহমেদকে মৃত ঘোষণা করেন।

অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো সকালে বাগানে গাছ কাটতে যায়। পথে আব্দুল মজিদ ও আব্দুল গণিসহ কয়েকজন মিলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ মার্চ ২০২২, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের সংরক্ষিত জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত অলি আহমদ জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের ছেলে। কয়েকবছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। চলতি মাসে তার সৌদি আবর যাওয়ার কথা ছিল। শনিবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে পাহাড়ি জায়গা নিয়ে বিরোধ চলছিল। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলি আহমেদের দখলীয় গাছের বাগান জবরদখল করার পাঁয়তারা করে। ঘটনার দিন সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল গণি এবং তাদের স্বজন আব্দু সালামসহ ৫-৬ জন তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি আহমেদকে মৃত ঘোষণা করেন। অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো সকালে বাগানে গাছ কাটতে যায়। পথে আব্দুল মজিদ ও আব্দুল গণিসহ কয়েকজন মিলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ বিষয়ে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×