নতুন পুলিশ সুপারের যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ অাগস্ট) সকালে কক্সবাজার জেলা পুলিশের উদ্যােগে বিশেষ এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।
এসময় তিনি সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
বিশেষ এই কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন।
নবাগত পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।




মন্তব্য করুন