হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


বরগুনা, ০৮ মার্চ – দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বড় বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ আগস্ট তার নেতৃত্বে বরগুনায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই আলোচনায় আসেন জাহাঙ্গীর কবির।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে তার বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মৃত্যুবরণ করেন। জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়। পরে প্রশাসনের অনুমতিতে তিনি পুলিশি পাহারায় বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুক্তি দেওয়া হয়। এরপর তিনি দুপুর ১টা ৩০ মিনিটের সময় কারাগার থেকে বের হয়ে ১টা ৫৫ মিনিটের সময় কারাগারে ফিরে আসেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভোরে শহরের আমতলা সড়কের নিজ বাসভবন থেকে পিবিআই ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হাওলাদারের করা একটি চাঁদাবাজি মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বরগুনা, ০৮ মার্চ – দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বড় বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ আগস্ট তার নেতৃত্বে বরগুনায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই আলোচনায় আসেন জাহাঙ্গীর কবির।শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে তার বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মৃত্যুবরণ করেন। জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়। পরে প্রশাসনের অনুমতিতে তিনি পুলিশি পাহারায় বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে বরগুনা জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুক্তি দেওয়া হয়। এরপর তিনি দুপুর ১টা ৩০ মিনিটের সময় কারাগার থেকে বের হয়ে ১টা ৫৫ মিনিটের সময় কারাগারে ফিরে আসেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভোরে শহরের আমতলা সড়কের নিজ বাসভবন থেকে পিবিআই ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হাওলাদারের করা একটি চাঁদাবাজি মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×