হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রচণ্ড গরমে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৯ এপ্রিল – ভারতে এখন প্রচণ্ড গরম। তীব্র গরমে নাকাল দেশটির জনগণ। কোন কোন রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর জেরে দেশটির বেশ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। এর জেরে কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

অন্তত তিনটি রাজ্য কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। রাজ্যগুলো হলো—ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও ওডিশা। রাজ্য তিনটিতে তাপমাত্রা অন্যান্য সময়ের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গত ১৩ এপ্রিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার একদিন বাদেই ১৪ এপ্রিল তাপমাত্রা গিয়ে ঠেকে ৪১ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের কর্মকর্তা জি কে দাস বলেন, ‘বর্তমানে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে তা আগের সময়ের থেকে পাঁচ ডিগ্রি বেশি।’

ভারতের আবহাওয়া অফিসের তথ্য মতে, মার্চ থেকে মে পর্যন্ত দেশটিতে তীব্র গরম দেখা যায়।

গত ফেব্রুয়ারিতে ভারতজুড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯০১ সালের পর ফেব্রুয়ারিতে এটি সর্বোচ্চ তাপমাত্রা ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিশ্লেষকরা। তারা বলছেন, ভারত ও তার প্রতিবেশী দেশ পাকিস্তানের ১০০ কোটিরও বেশি মানুষ উচ্চ তাপমাত্রাজনিত ঝুঁকিতে রয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রচণ্ড গরমে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রচণ্ড গরমে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৯ এপ্রিল – ভারতে এখন প্রচণ্ড গরম। তীব্র গরমে নাকাল দেশটির জনগণ। কোন কোন রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর জেরে দেশটির বেশ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। এর জেরে কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে। অন্তত তিনটি রাজ্য কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। রাজ্যগুলো হলো—ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও ওডিশা। রাজ্য তিনটিতে তাপমাত্রা অন্যান্য সময়ের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ১৩ এপ্রিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার একদিন বাদেই ১৪ এপ্রিল তাপমাত্রা গিয়ে ঠেকে ৪১ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের কর্মকর্তা জি কে দাস বলেন, ‘বর্তমানে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে তা আগের সময়ের থেকে পাঁচ ডিগ্রি বেশি।’ ভারতের আবহাওয়া অফিসের তথ্য মতে, মার্চ থেকে মে পর্যন্ত দেশটিতে তীব্র গরম দেখা যায়। গত ফেব্রুয়ারিতে ভারতজুড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯০১ সালের পর ফেব্রুয়ারিতে এটি সর্বোচ্চ তাপমাত্রা ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিশ্লেষকরা। তারা বলছেন, ভারত ও তার প্রতিবেশী দেশ পাকিস্তানের ১০০ কোটিরও বেশি মানুষ উচ্চ তাপমাত্রাজনিত ঝুঁকিতে রয়েছে। সূত্র: যুগান্তরআইএ/ ১৯ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×