হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১২ ডিসেম্বর – ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। এর আগে জানুয়ারির শেষে প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার।

কিন্তু মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিষয়টি সম্পর্কে অবহিত ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, সম্ভবত ভারত সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।

গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এদিকে জানুয়ারি মাসেই নয়া দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন যখন ভারতে আসবেন, সেই সময়ই যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে ঠিক করেছিল নয়া দিল্লি।

কিন্তু এখন বাইডেনের সফর বাতিল হওয়ায় সেই শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন ভারতেই হবে বলে জানিয়েছে সূত্র। তবে জানুয়ারির শেষের বদলে, শীর্ষ সম্মেলন হবে ২০২৪-এর শেষের দিকে।

ঠিক কী কারণে আসতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, সেই বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ও জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে।

তাছাড়া অস্ট্রেলিয় জাতীয় দিবস থাকায়, ওই সময় ভারতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেওয়া অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলাবানিজের পক্ষেও কঠিন ছিল। গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে, সম্মেলন আয়োজনের বিকল্প তারিখের খোঁজ চলছে। যে দিনগুলোর বিবেচনা করা হচ্ছিল, সেগুলোতে কোয়াড অংশীদারদের সমস্যা রয়েছে।

মূলত ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশীয় নিরাপত্তা গোষ্ঠী তৈরি করেছে। চলতি বছরের ২০ মে জাপানের হিরোশিমায় ২০২৩ সালের শীর্ষ সম্মেলন হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ ডিসেম্বর – ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। এর আগে জানুয়ারির শেষে প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিষয়টি সম্পর্কে অবহিত ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, সম্ভবত ভারত সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এদিকে জানুয়ারি মাসেই নয়া দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন যখন ভারতে আসবেন, সেই সময়ই যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে ঠিক করেছিল নয়া দিল্লি। কিন্তু এখন বাইডেনের সফর বাতিল হওয়ায় সেই শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন ভারতেই হবে বলে জানিয়েছে সূত্র। তবে জানুয়ারির শেষের বদলে, শীর্ষ সম্মেলন হবে ২০২৪-এর শেষের দিকে। ঠিক কী কারণে আসতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, সেই বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ও জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে। তাছাড়া অস্ট্রেলিয় জাতীয় দিবস থাকায়, ওই সময় ভারতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেওয়া অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলাবানিজের পক্ষেও কঠিন ছিল। গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে, সম্মেলন আয়োজনের বিকল্প তারিখের খোঁজ চলছে। যে দিনগুলোর বিবেচনা করা হচ্ছিল, সেগুলোতে কোয়াড অংশীদারদের সমস্যা রয়েছে। মূলত ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশীয় নিরাপত্তা গোষ্ঠী তৈরি করেছে। চলতি বছরের ২০ মে জাপানের হিরোশিমায় ২০২৩ সালের শীর্ষ সম্মেলন হয়েছিল। সূত্র: জাগো নিউজআইএ/ ১২ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×