হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ১৩ এপ্রিল – চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাস্টি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়ার মৃত বলরাম দের ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। এছাড়া নিহত আরেকজন অজ্ঞাতপরিচয় আনুমানিক ২৫ বছর বয়সী যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পটিয়া থেকে বোয়ালখালীর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। বিপরীতে বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফ থেকে পটিয়ার দিকে যাচ্ছিল বাসটি। এটির গন্তব্য ছিল নেত্রকোনা। সোয়া ৮টার দিকে এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে রাস্তায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকি একজন মো. জলিল (২৪) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় এক নারীসহ চারজন ঘটনাস্থলে মারা গেছেন। অটোরিকশাচালক এবং একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে বাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বোয়ালখালী সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৩ এপ্রিল – চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাস্টি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়ার মৃত বলরাম দের ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। এছাড়া নিহত আরেকজন অজ্ঞাতপরিচয় আনুমানিক ২৫ বছর বয়সী যুবক। খোঁজ নিয়ে জানা যায়, সকালে পটিয়া থেকে বোয়ালখালীর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। বিপরীতে বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফ থেকে পটিয়ার দিকে যাচ্ছিল বাসটি। এটির গন্তব্য ছিল নেত্রকোনা। সোয়া ৮টার দিকে এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে রাস্তায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন মো. জলিল (২৪) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় এক নারীসহ চারজন ঘটনাস্থলে মারা গেছেন। অটোরিকশাচালক এবং একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে বাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বোয়ালখালী সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×