হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বি টাউনে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন। এবার শোনা গেল, আইনি বিপাকে পড়েছেন অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা। এক গুরুতর অভিযোগে জর্জরিত তিনি; শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় গণমাধ্যমের খবর, অমিতাভ-জয়ার জামাই নিখিল একটি কোম্পানির সিএমডি। তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র অভিযোগ একটি দায়ের করেন।

অভিযোগটি হলো, জিতেন্দ্র গত বছরের ২২ নভেম্বর আত্মহত্যা করেন। আর সে আত্মহত্যার পেছনেই নাকি হাত রয়েছে নিখিলের। অভিযোগে জ্ঞানেন্দ্র জানান, মূলত ট্রাক্টর বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল জিতেন্দ্রকে। জিতেন্দ্র ছিলেন স্থানীয় ট্রাক্টর ব্যবসায়ী। সে জন্য সেই ট্রাক্টর কোম্পানির এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার চাপ দিতেন জিতেন্দ্রকে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্রাক্টর বিক্রি করতে না পারলে ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় জিতেন্দ্রকে। আর সেই হুমকিদাতাদের মধ্যে ছিলেন অমিতাভের জামাই নিখিল নন্দাও।

এ ঘটনার পর বেশ মানসিক চাপে ছিলেন জিতেন্দ্র। পরিবারের লোকজনকে সেকথা জানান তিনি। গত বছরের ২১ নভেম্বর, নিখিল নন্দার সংস্থার লোকজন জিতেন্দ্রর বাড়িতে যান। সেদিনও তাকে নাকি মানসিক চাপ দেওয়া হয়। পরদিন বাড়ি থেকে জিতেন্দ্রর মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।

এ অভিযোগের পর পরই অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনার মাঝে নিখিল নন্দাকে নিয়ে এই আইনি জটিলতা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বচ্চন পরিবার।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বি টাউনে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন। এবার শোনা গেল, আইনি বিপাকে পড়েছেন অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা। এক গুরুতর অভিযোগে জর্জরিত তিনি; শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত।ভারতীয় গণমাধ্যমের খবর, অমিতাভ-জয়ার জামাই নিখিল একটি কোম্পানির সিএমডি। তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র অভিযোগ একটি দায়ের করেন।অভিযোগটি হলো, জিতেন্দ্র গত বছরের ২২ নভেম্বর আত্মহত্যা করেন। আর সে আত্মহত্যার পেছনেই নাকি হাত রয়েছে নিখিলের। অভিযোগে জ্ঞানেন্দ্র জানান, মূলত ট্রাক্টর বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল জিতেন্দ্রকে। জিতেন্দ্র ছিলেন স্থানীয় ট্রাক্টর ব্যবসায়ী। সে জন্য সেই ট্রাক্টর কোম্পানির এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার চাপ দিতেন জিতেন্দ্রকে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্রাক্টর বিক্রি করতে না পারলে ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় জিতেন্দ্রকে। আর সেই হুমকিদাতাদের মধ্যে ছিলেন অমিতাভের জামাই নিখিল নন্দাও।এ ঘটনার পর বেশ মানসিক চাপে ছিলেন জিতেন্দ্র। পরিবারের লোকজনকে সেকথা জানান তিনি। গত বছরের ২১ নভেম্বর, নিখিল নন্দার সংস্থার লোকজন জিতেন্দ্রর বাড়িতে যান। সেদিনও তাকে নাকি মানসিক চাপ দেওয়া হয়। পরদিন বাড়ি থেকে জিতেন্দ্রর মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।এ অভিযোগের পর পরই অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনার মাঝে নিখিল নন্দাকে নিয়ে এই আইনি জটিলতা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বচ্চন পরিবার।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×