ঢাকা, ১৯ আগস্ট – অন্তর্বর্তী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৩ মিনিটে সরকারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এসব মামলা শুধু অভিযুক্তদের নয়, তাদের পরিবারের জন্যও গভীর ভোগান্তি তৈরি করেছে। পাশাপাশি রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
পোস্টে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।
কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ—সেটির ব্যাখ্যায় সরকার জানায়, এসব মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত ছিলেন তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। এর ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত হবে। শেষ পর্যন্ত এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন