হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিকাল ৪টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা যাত্রী মো. ইদ্রিস (এফডিএমএন সদস্য)-এর পরিহিত বেল্টের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত ইদ্রিস লেদা এফডিএমএন ক্যাম্প-২৪ এর বাসিন্দা এবং আব্দুর সালামের ছেলে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মাদক বহনের কাজে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, বিকাল ৪টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা যাত্রী মো. ইদ্রিস (এফডিএমএন সদস্য)-এর পরিহিত বেল্টের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ইদ্রিস লেদা এফডিএমএন ক্যাম্প-২৪ এর বাসিন্দা এবং আব্দুর সালামের ছেলে। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে। আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×