হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ অক্টোবর – বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।

প‌্যা‌রিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কূটনী‌তিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির প‌দে ভো‌টে বাংলা‌দে‌শের স‌ঙ্গে জাপান, ভারত ও উত্তর কো‌রিয়া প্রতিদ্বন্দ্বিতা ক‌রে‌ছে। ত‌বে গত সে‌প্টেম্বর ভারত ও উত্তর কো‌রিয়া তা‌দের প্রার্থীতা তু‌লে নেয়। বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পে‌য়ে‌ছেন ৩০ ভোট। অন‌্যদি‌কে, জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে পে‌য়ে‌ছেন ২৭ ভোট। বাংলা‌দে‌শ তিন ভো‌টে জাপা‌নকে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে।

ইউনেস্কোর সদস‌্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে বাংলা‌দেশ।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ অক্টোবর – বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।প‌্যা‌রিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।কূটনী‌তিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির প‌দে ভো‌টে বাংলা‌দে‌শের স‌ঙ্গে জাপান, ভারত ও উত্তর কো‌রিয়া প্রতিদ্বন্দ্বিতা ক‌রে‌ছে। ত‌বে গত সে‌প্টেম্বর ভারত ও উত্তর কো‌রিয়া তা‌দের প্রার্থীতা তু‌লে নেয়। বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পে‌য়ে‌ছেন ৩০ ভোট। অন‌্যদি‌কে, জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে পে‌য়ে‌ছেন ২৭ ভোট। বাংলা‌দে‌শ তিন ভো‌টে জাপা‌নকে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে।ইউনেস্কোর সদস‌্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে বাংলা‌দেশ।ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×