হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চকরিয়ায় বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় আচার অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা ও পৌরসভার সাতটি বৌদ্ধ মন্দির ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মর্কতা, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) কক্সবাজার ক্যাম্পের একটি ইউনিট, থানা পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলার গুণামেজু বৌদ্ধ বিহার, হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহার, ধর্ম সুখ বৌদ্ধ বিহার, বন বৌদ্ধ বিহার, ডেমিকারামা বৌদ্ধ বিহার, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার ও চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রাখাইন পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় তিনি বৌদ্ধ বিহারের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায়ের স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বৌদ্ধ মন্দির ও প্যাগোডা পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অনুষ্ঠিতব্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব আসন্ন মহা প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই আলোকে বৌদ্ধ পল্লী ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডাগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রবারণা উৎসব উদযাপন করতে পারে, নির্ভয়ে প্রার্থনা ও পূজা করতে পারে, সেজন্য চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষথেকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। ##

ছবি আছে
চকরিয়ায় বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চকরিয়ায় বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত পরিদর্শনে ইউএনও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চকরিয়ায় বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত পরিদর্শনে ইউএনও

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
Print Image
বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় আচার অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা ও পৌরসভার সাতটি বৌদ্ধ মন্দির ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মর্কতা, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) কক্সবাজার ক্যাম্পের একটি ইউনিট, থানা পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলার গুণামেজু বৌদ্ধ বিহার, হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহার, ধর্ম সুখ বৌদ্ধ বিহার, বন বৌদ্ধ বিহার, ডেমিকারামা বৌদ্ধ বিহার, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার ও চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রাখাইন পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় তিনি বৌদ্ধ বিহারের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায়ের স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। বৌদ্ধ মন্দির ও প্যাগোডা পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অনুষ্ঠিতব্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব আসন্ন মহা প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই আলোকে বৌদ্ধ পল্লী ও তাদের ধর্মীয় তীর্থস্থান প্যাগোডাগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রবারণা উৎসব উদযাপন করতে পারে, নির্ভয়ে প্রার্থনা ও পূজা করতে পারে, সেজন্য চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষথেকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। ## ছবি আছে চকরিয়ায় বৌদ্ধ পল্লী ও প্যাগোডাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×