হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সাবেক এমপি জাফরকে হারিয়ে সাঈদি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

এম.জিয়াবুল হক,চকরিয়া ::

এম.জিয়াবুল হক,চকরিয়া ::

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন

গতকাল মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদি পুনরায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গননা শেষে শেষে গতকাল রাত আটটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করলেও ভোটের ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদি (দোয়াত কলম) প্রতীকে ৫৯৯৫৩ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন সাবেক এমপি জাফর আলম। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৮২৮২ ভোট।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব চলে। এতে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশিরভাগ কেন্দ্রে সকালের দিকে ব্যাপক নারী পুরুষ ভোটারের উপস্থিতি ছিল। তবে দুপুরের পর তপ্ত রোধে ভোটার আগমনে কিছুটা ধীরগতি দেখা যায়।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে ১১৪ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার সদস্য এবং ২২০০ জন নির্বাচনী কর্মকর্তা সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে গতকাল রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ফখরুল ইসলাম।
ঘোষিত বেসরকারি ফলাফলে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ###

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় সাবেক এমপি জাফরকে হারিয়ে সাঈদি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সাবেক এমপি জাফরকে হারিয়ে সাঈদি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদক: এম.জিয়াবুল হক,চকরিয়া :: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন
Print Image
গতকাল মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদি পুনরায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গননা শেষে শেষে গতকাল রাত আটটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করলেও ভোটের ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদি (দোয়াত কলম) প্রতীকে ৫৯৯৫৩ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন সাবেক এমপি জাফর আলম। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৮২৮২ ভোট। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব চলে। এতে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশিরভাগ কেন্দ্রে সকালের দিকে ব্যাপক নারী পুরুষ ভোটারের উপস্থিতি ছিল। তবে দুপুরের পর তপ্ত রোধে ভোটার আগমনে কিছুটা ধীরগতি দেখা যায়। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে ১১৪ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার সদস্য এবং ২২০০ জন নির্বাচনী কর্মকর্তা সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গতকাল রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ফখরুল ইসলাম। ঘোষিত বেসরকারি ফলাফলে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×