হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ নভেম্বর – প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।

আরও পড়ুন

ঢাবির টিএসসিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয়। কিছু সময় পর গাড়িতে থাকা পানি শেষ হতে থাকে। পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পানি শেষ হয়ে যাওয়ায় খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে। তিনটি জেনারেটর দিয়ে সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন, উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি, সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে। বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ নভেম্বর – প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয়। কিছু সময় পর গাড়িতে থাকা পানি শেষ হতে থাকে। পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, পানি শেষ হয়ে যাওয়ায় খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে। তিনটি জেনারেটর দিয়ে সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন, উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি, সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে। বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×