হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


মস্কো, ০৬ সেপ্টেম্বর – সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ কমিয়ে আনার বিষয়ে দুদেশের চুক্তি এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন তারা।

তেল উৎপাদনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব এবং রাশিয়া। মঙ্গলবার দুই দেশের নেতা স্বেচ্ছায় চলতি বছরের শেষের দিকে তেলের সরবরাহ হ্রাসের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

রাশিয়া প্রতিদিন তেল রপ্তানি তিন লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে সৌদি আরব তাদের তেলের উৎপাদন ১০ লাখ ব্যারেল কমিয়ে আনবে বলে জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, নেতৃস্থানীয় তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস গ্রুপের কাঠামোর আওতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে তারা বেশ সন্তুষ্ট।

দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর বিষয়ে বিভিন্ন চুক্তি, পণ্যের সরবরাহ সীমিত করার প্রতিশ্রুতির বিষয়ে একমত হয়েছেন তারা। এতে করে বিশ্বব্যাপী তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়ার বাণিজ্যে এই বৃদ্ধি দেখা গেছে। এর আগের সেশনে তেলের দাম বাড়ে এক শতাংশের বেশি।

বুধবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বেড়ে ৯০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বেড়ে ৮৬ দশমিক ৮১ শতাংশে দাঁড়ায়।

বিনিয়োগকারীরা মনে করেছিল সৌদি আরব ও রাশিয়া অক্টোবরে তেলের উৎপাদন কমাতে পারে। কনসালটেন্সি রিস্টাড এনার্জির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ লিওন বলেন, তেলের উৎপাদন কমানোর পদক্ষেপে চাপে পড়ে তেলের বাজার। ফলাফল একটাই তা হলো দাম বেড়ে যাওয়া।

তিনি বলেন, পশ্চিমা দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক নীতিতে এই কাটছাঁটের প্রভাব পড়বে তার পূর্বাভাস দেওয়া কঠিন। তবে মূল্যস্ফীতি কমাতে আরও কঠোর আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারে যুক্তরাষ্ট্র।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৬ সেপ্টেম্বর – সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ কমিয়ে আনার বিষয়ে দুদেশের চুক্তি এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন তারা। তেল উৎপাদনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব এবং রাশিয়া। মঙ্গলবার দুই দেশের নেতা স্বেচ্ছায় চলতি বছরের শেষের দিকে তেলের সরবরাহ হ্রাসের ঘোষণা দিয়েছেন। রাশিয়া প্রতিদিন তেল রপ্তানি তিন লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে সৌদি আরব তাদের তেলের উৎপাদন ১০ লাখ ব্যারেল কমিয়ে আনবে বলে জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে, নেতৃস্থানীয় তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস গ্রুপের কাঠামোর আওতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে তারা বেশ সন্তুষ্ট। দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর বিষয়ে বিভিন্ন চুক্তি, পণ্যের সরবরাহ সীমিত করার প্রতিশ্রুতির বিষয়ে একমত হয়েছেন তারা। এতে করে বিশ্বব্যাপী তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়ার বাণিজ্যে এই বৃদ্ধি দেখা গেছে। এর আগের সেশনে তেলের দাম বাড়ে এক শতাংশের বেশি। বুধবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বেড়ে ৯০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বেড়ে ৮৬ দশমিক ৮১ শতাংশে দাঁড়ায়। বিনিয়োগকারীরা মনে করেছিল সৌদি আরব ও রাশিয়া অক্টোবরে তেলের উৎপাদন কমাতে পারে। কনসালটেন্সি রিস্টাড এনার্জির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ লিওন বলেন, তেলের উৎপাদন কমানোর পদক্ষেপে চাপে পড়ে তেলের বাজার। ফলাফল একটাই তা হলো দাম বেড়ে যাওয়া। তিনি বলেন, পশ্চিমা দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক নীতিতে এই কাটছাঁটের প্রভাব পড়বে তার পূর্বাভাস দেওয়া কঠিন। তবে মূল্যস্ফীতি কমাতে আরও কঠোর আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারে যুক্তরাষ্ট্র। সূত্র: জাগো নিউজ আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×