হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্লেন খারাপ, এখনও ভারতে আটকা ট্রুডো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর – কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখনও ভারতেই আটকা পড়ে আছেন। ফিরতে পারছেন না নিজ দেশে। জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন । তবে দেশটিতে পৌঁছানোর পর তার প্লেন খারাপ হয়ে যায়। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন।

ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এছাড়া মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। অবশ্য দুজনে জি-২০ সম্মেলনের সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

এর আগে কানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃণ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারত-বিরোধী ‘সন্ত্রাসীদের’ বিক্ষোভ করতে দেয়া হচ্ছে। মোদি এখানে খালিস্তানপন্থীদের বিক্ষোভের কথাই বলেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে ব্যাক আপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। সেটি দিয়ে বিমান মেরামতের চেষ্টা করা হবে প্লেন মেরামতে অসুবিধা হলে ব্যাক আপ বিমানেই দেশে ফিরবেন তিনি বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপিকে দিল্লির কানাডা দূতাবাসের পক্ষ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।

ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্লেন খারাপ, এখনও ভারতে আটকা ট্রুডো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্লেন খারাপ, এখনও ভারতে আটকা ট্রুডো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর – কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখনও ভারতেই আটকা পড়ে আছেন। ফিরতে পারছেন না নিজ দেশে। জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন । তবে দেশটিতে পৌঁছানোর পর তার প্লেন খারাপ হয়ে যায়। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এছাড়া মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। অবশ্য দুজনে জি-২০ সম্মেলনের সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন। এর আগে কানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃণ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারত-বিরোধী ‘সন্ত্রাসীদের’ বিক্ষোভ করতে দেয়া হচ্ছে। মোদি এখানে খালিস্তানপন্থীদের বিক্ষোভের কথাই বলেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে ব্যাক আপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। সেটি দিয়ে বিমান মেরামতের চেষ্টা করা হবে প্লেন মেরামতে অসুবিধা হলে ব্যাক আপ বিমানেই দেশে ফিরবেন তিনি বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপিকে দিল্লির কানাডা দূতাবাসের পক্ষ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন। ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×