হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফারুকের আসনে নৌকার প্রার্থী হতে চান ১২ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ জুন – ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। গত শনিবার (৩ জুন) থেকে আজ (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

তিনি জানান, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ১২ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান ও বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

তিনি জানান, সারাদেশের নয়টি পৌরসভার মেয়র পদে ৬৫টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফারুকের আসনে নৌকার প্রার্থী হতে চান ১২ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফারুকের আসনে নৌকার প্রার্থী হতে চান ১২ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জুন – ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। গত শনিবার (৩ জুন) থেকে আজ (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান। তিনি জানান, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ১২ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান ও বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন। তিনি জানান, সারাদেশের নয়টি পৌরসভার মেয়র পদে ৬৫টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×