হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিটনেস নিয়ে কাজ করতে বেলজিয়ামের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন লুকাকু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র, ২৫ মার্চ – বিশ্বকাপ ফুটবলের আগে খুব বেশি সময় বাকি নেই। এর মাঝে চলতি মৌসুমে চোটের কারণে বেশ ভুগছেন বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকু।

নিজের ফিটনেস নিয়ে কাজ করার লক্ষ্যে জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আগামী জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম।

আরও পড়ুন

সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখলেন নেইমার, প্রতিপক্ষকে দিলেন হুমকি

আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে শুরুতে লুকাকুর নাম থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। চলতি মৌসুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লুকাকু।

চোট কাটিয়ে উঠলেও ফিটনেস ঘাটতি তাকে বেশ ভুগিয়েছে। এই কঠিন মৌসুমে নাপোলির হয়ে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ৬৪ মিনিট। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের জুন মাসে।

বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে চার তিন গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বেলজিয়ামের পরবর্তী ছয়টি ম্যাচে অংশ নিতে পারেননি। লুকাকুর পাশাপাশি আক্রমণভাগের আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা দলটিকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ফিটনেস নিয়ে কাজ করতে বেলজিয়ামের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন লুকাকু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিটনেস নিয়ে কাজ করতে বেলজিয়ামের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন লুকাকু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] যুক্তরাষ্ট্র, ২৫ মার্চ – বিশ্বকাপ ফুটবলের আগে খুব বেশি সময় বাকি নেই। এর মাঝে চলতি মৌসুমে চোটের কারণে বেশ ভুগছেন বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকু।নিজের ফিটনেস নিয়ে কাজ করার লক্ষ্যে জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আগামী জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম।আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে শুরুতে লুকাকুর নাম থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। চলতি মৌসুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লুকাকু।চোট কাটিয়ে উঠলেও ফিটনেস ঘাটতি তাকে বেশ ভুগিয়েছে। এই কঠিন মৌসুমে নাপোলির হয়ে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ৬৪ মিনিট। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের জুন মাসে।বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে চার তিন গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বেলজিয়ামের পরবর্তী ছয়টি ম্যাচে অংশ নিতে পারেননি। লুকাকুর পাশাপাশি আক্রমণভাগের আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা দলটিকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×