হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত ফ্রান্সের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


প্যারিস, ২৯ মে – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স, তবে সেটি অবশ্যই একটি ‘উপযোগী মুহূর্তে’ হতে হবে। মঙ্গলবার (২৮ মে) জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ একথা বলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই, আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত… আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তে হতে হবে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

ইমানুয়েল মাখোঁ রাফাহ পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, রাফা হতে ইসরায়েলি অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে।

মাখোঁ বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অবশ্যই তাদের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা।

ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত ফ্রান্স, আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি।

অবশ্য গত বছরের ৭ অক্টোবর, ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে ফ্রান্স তখন প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিল।

মঙ্গলবার (২৮ মে) আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বেলজিয়ামের কর্মকর্তারা বলেছেন, তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি উপযোগী সময়ের অপেক্ষা করছেন।

৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সেখানে ৩৬ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছে ৮১ হাজারেরও বেশি মানুষ।

সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যাকার বেশিরভাগ এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ মে ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত ফ্রান্সের first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত ফ্রান্সের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত ফ্রান্সের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ২৯ মে – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স, তবে সেটি অবশ্যই একটি ‘উপযোগী মুহূর্তে’ হতে হবে। মঙ্গলবার (২৮ মে) জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ একথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই, আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত… আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তে হতে হবে। ইমানুয়েল মাখোঁ রাফাহ পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, রাফা হতে ইসরায়েলি অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে। মাখোঁ বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অবশ্যই তাদের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা। ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত ফ্রান্স, আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি। অবশ্য গত বছরের ৭ অক্টোবর, ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে ফ্রান্স তখন প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিল। মঙ্গলবার (২৮ মে) আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বেলজিয়ামের কর্মকর্তারা বলেছেন, তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি উপযোগী সময়ের অপেক্ষা করছেন। ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সেখানে ৩৬ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছে ৮১ হাজারেরও বেশি মানুষ। সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যাকার বেশিরভাগ এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৯ মে ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত ফ্রান্সের first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×