হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্স ও মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, শুরু হয়েছে তুমুল বিতর্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


বুয়েনস আইরেস, ৮ জুলাই – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার পাঁচজন কর্মকর্তা। ফিফার এই সিদ্ধান্তের পর ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্তিয়ান নাভারো দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

কোচ চাইলে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত হামজা চৌধুরী

পুরো রেফারি দলটিই আর্জেন্টিনার হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ আর্জেন্টিনা এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে এবং সেমিফাইনাল পার হলে ফাইনালে এই দুই দলের যেকোনো একটির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ফিফার নিয়ম অনুযায়ী একই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রেফারি দল গঠন করা প্রচলিত একটি বিষয়। সাধারণত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয় না। ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্ব ও নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের নীতি অনুসরণ করছে সংস্থাটি।

উল্লেখ্য যে প্রধান রেফারি ফাকুন্দো তেলো এর আগেও বেশ কিছু আলোচিত ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগের একটি ফাইনালে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়েছিলেন। এছাড়া ২০২২ বিশ্বকাপে মরক্কো বনাম পর্তুগাল ম্যাচে মরক্কোর ফুটবলারকে লাল কার্ড দেখানো নিয়েও সমালোচনা হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ফ্রান্স ও মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, শুরু হয়েছে তুমুল বিতর্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্স ও মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, শুরু হয়েছে তুমুল বিতর্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বুয়েনস আইরেস, ৮ জুলাই – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার পাঁচজন কর্মকর্তা। ফিফার এই সিদ্ধান্তের পর ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্তিয়ান নাভারো দায়িত্ব পালন করবেন।পুরো রেফারি দলটিই আর্জেন্টিনার হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ আর্জেন্টিনা এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে এবং সেমিফাইনাল পার হলে ফাইনালে এই দুই দলের যেকোনো একটির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে ফিফার নিয়ম অনুযায়ী একই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রেফারি দল গঠন করা প্রচলিত একটি বিষয়। সাধারণত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয় না। ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্ব ও নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের নীতি অনুসরণ করছে সংস্থাটি।উল্লেখ্য যে প্রধান রেফারি ফাকুন্দো তেলো এর আগেও বেশ কিছু আলোচিত ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগের একটি ফাইনালে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়েছিলেন। এছাড়া ২০২২ বিশ্বকাপে মরক্কো বনাম পর্তুগাল ম্যাচে মরক্কোর ফুটবলারকে লাল কার্ড দেখানো নিয়েও সমালোচনা হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×