হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – প্রতি বছরই একুশে বইমেলায় পাওয়া যায় একঝাঁক তারকার বই। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারকারা। এবার সেই তালিকায় যোগ হলো, সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম।

জানা গেছে, একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন, আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মেলায় আমার অনুভূতিগুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি। আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি।

গায়িকা বলেন, চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতাকে অনুভব ও অনুধাবনের মাধ্যমে ডায়েরিতে তুলে ধরি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা-জানা-বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত লিখি।

যারা নিয়মিতভাবে পেজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক। ভক্তদের চাওয়া পূরণ করতেই এই বই।

এনএন/২৪ জানুয়ারি ২০২৫

 

 

 

 

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – প্রতি বছরই একুশে বইমেলায় পাওয়া যায় একঝাঁক তারকার বই। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারকারা। এবার সেই তালিকায় যোগ হলো, সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম। জানা গেছে, একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন, আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মেলায় আমার অনুভূতিগুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি। আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে। তিনি আরও বলেন, গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি। গায়িকা বলেন, চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতাকে অনুভব ও অনুধাবনের মাধ্যমে ডায়েরিতে তুলে ধরি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা-জানা-বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক। ভক্তদের চাওয়া পূরণ করতেই এই বই। এনএন/২৪ জানুয়ারি ২০২৫          সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×