হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এর ঝড়, দ্রুততম ৫০০ কোটির ক্লাবে রণবীরের ছবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৭ মার্চ – বলিউডের বক্স অফিসে বর্তমানে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করেছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ গত বৃহস্পতিবার ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি রুপি। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’।

যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার দখলে। সেই সিনেমাটি এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২ এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বর্তমান ধারা বজায় থাকলে আগামী দুয়েক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬০০ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এর মোট সংগ্রহ ৭০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে ইতোমধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করেছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এর ঝড়, দ্রুততম ৫০০ কোটির ক্লাবে রণবীরের ছবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এর ঝড়, দ্রুততম ৫০০ কোটির ক্লাবে রণবীরের ছবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৭ মার্চ – বলিউডের বক্স অফিসে বর্তমানে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করেছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ গত বৃহস্পতিবার ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি রুপি। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’।যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার দখলে। সেই সিনেমাটি এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২ এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি।বর্তমান ধারা বজায় থাকলে আগামী দুয়েক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬০০ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এর মোট সংগ্রহ ৭০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে ইতোমধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করেছে।এস এম/ ২৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×