হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


বগুড়া, ২৬ জুলাই – বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

করোনায় মারা যাওয়া নারীর নাম রোকসানা আক্তার (২৭)। তিনি শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম মাসুদ রানা (২৭)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ জুলাই) শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন রোকসানা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

মাসুদ রানা বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে ৪-৫ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

ডা. যাকারিয়া রানা বলেন, রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শজিমেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। তার অক্সিজেনের স্যারকুলেশন অনেক নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগী মাসুদ রানাও একেবারে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ২৬ জুলাই – বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া নারীর নাম রোকসানা আক্তার (২৭)। তিনি শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম মাসুদ রানা (২৭)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ জুলাই) শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন রোকসানা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। মাসুদ রানা বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে ৪-৫ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। ডা. যাকারিয়া রানা বলেন, রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শজিমেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। তার অক্সিজেনের স্যারকুলেশন অনেক নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগী মাসুদ রানাও একেবারে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সূত্র: জাগো নিউজআইএ/ ২৬ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×