হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়া শহর আ.লীগ সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ১১ অক্টোবর – রাজধানী থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।

ওবাইদুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইসহাক আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত, ওবাইদুল হাসান ববি রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওবাইদুল হাসান ববির।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়া শহর আ.লীগ সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়া শহর আ.লীগ সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ অক্টোবর – রাজধানী থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (৯ অক্টোবর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।ওবাইদুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইসহাক আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।প্রসঙ্গত, ওবাইদুল হাসান ববি রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওবাইদুল হাসান ববির।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×