হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন


ঢাকা, ১১ আগস্ট – মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আজ দেশের চার বিভাগই ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে।

সোমবার (১১ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ আগস্ট বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দুইদিন সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি খুলনায়। বর্ষাকালে ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকে। লঘুচাপের ফলে বৃষ্টি হলে সারাদেশে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ আগস্ট – মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আজ দেশের চার বিভাগই ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে।সোমবার (১১ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ আগস্ট বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দুইদিন সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি খুলনায়। বর্ষাকালে ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকে। লঘুচাপের ফলে বৃষ্টি হলে সারাদেশে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×