হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের অভিযোগে কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাওয়াশিংটন, ০৭ নভেম্বর-ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেনে সহায়তা করার অভিযোগে কানাডার আটটি মু…


 কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ০৭ নভেম্বর-ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেনে সহায়তা করার অভিযোগে কানাডার আটটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু ক্ষেত্রে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া একটি মাদক পাচার চক্রের কথিত প্রধানকেও কয়েকটি প্রতিষ্ঠান সহায়তা করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অন্টারিওভিত্তিক মিলিয়ন এক্সচেঞ্জ, ক্রিপ্টয়াল ও দারভিশ এক্সচেঞ্জ এবং ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক আমিন এক্সচেঞ্জ। বাকি প্রতিষ্ঠানগুলোও অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকার ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তাকারীদের জন্য কানাডা কোনো নিরাপদ আশ্রয় হতে পারে না।

নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

কানাডার আর্থিক লেনদেন ও প্রতিবেদন বিশ্লেষণ কেন্দ্র (ফিনট্র্যাক) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের সঙ্গে সমন্বয় করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে পৃথক এক ঘোষণায় সেশেলসভিত্তিক ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিনসেন।

সংস্থাটির অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তরের কোনো প্রক্রিয়ায় অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের অর্থনৈতিক সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থায়নের উৎস সংকুচিত করতে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার ভারত ও তুরস্কে সক্রিয় একটি নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি ও বিমান সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তা করার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইরানের হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের অভিযোগে কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাওয়াশিংটন, ০৭ নভেম্বর-ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের অভিযোগে কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের অভিযোগে কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1]  কানাডার ৮ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাওয়াশিংটন, ০৭ নভেম্বর-ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেনে সহায়তা করার অভিযোগে কানাডার আটটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু ক্ষেত্রে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া একটি মাদক পাচার চক্রের কথিত প্রধানকেও কয়েকটি প্রতিষ্ঠান সহায়তা করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অন্টারিওভিত্তিক মিলিয়ন এক্সচেঞ্জ, ক্রিপ্টয়াল ও দারভিশ এক্সচেঞ্জ এবং ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক আমিন এক্সচেঞ্জ। বাকি প্রতিষ্ঠানগুলোও অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকার ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তাকারীদের জন্য কানাডা কোনো নিরাপদ আশ্রয় হতে পারে না।নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।কানাডার আর্থিক লেনদেন ও প্রতিবেদন বিশ্লেষণ কেন্দ্র (ফিনট্র্যাক) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের সঙ্গে সমন্বয় করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে পৃথক এক ঘোষণায় সেশেলসভিত্তিক ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিনসেন।সংস্থাটির অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তরের কোনো প্রক্রিয়ায় অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ইরানের অর্থনৈতিক সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থায়নের উৎস সংকুচিত করতে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার ভারত ও তুরস্কে সক্রিয় একটি নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি ও বিমান সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তা করার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।এস এম/ ০৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×