হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বদলা নিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৮:০৪ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার পৌরসভার বড় বাজারের ছালাম মার্কেটের সামনে ওই ঘটনা ঘটে।

নিহত ইমন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার কুলের বাসিন্দা ও বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। সে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বছর তিনেক আগে শহরের বইল্ল্যাপাড়ার বায়তুশ শরফ মসজিদের মাহফিল চলাকালীন সময় কথা কাটাকাটির জেরে পৌরসভার পেশকারপাড়ার আবদুল্লাহ খানকে ছুরিকাঘাত করে ইমন ও তার সঙ্গীরা। আর এই ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবার রাতে ইমনকে পাল্টা ছুরিকাঘাত করে আবদুল্লাহ ও তার কয়েকজন সঙ্গী।
এ বিষয়ে নিহতের বাবা মো.হাছান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আবদুল্লাহ ও তার সঙ্গীরা মিলে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি আরো বলেন, তিন বছর আগের ঘটনায় আবদুল্লাহ পরিবার মামলা করে। বিষয়টি সামাজিকভাবে তিন লাখ টাকায় মীমাংসা হয়। যার দুই লাখ টাকা ইতিমধ্যে আবদুল্লাহর পরিবারকে দেয়া হয়েছে। বাকি ১ লাখ টাকা আদালত থেকে মামলা নামিয়ে নিলেই দেয়ার সিদ্ধান্ত দেয় স্থানীয় মুরব্বিরা। সবকিছু সালিশকারীদের সিদ্ধান্ত মতেই হচ্ছিল। মামলা মীমাংসা দিতে আদালতে আবেদনও করে মামলার বাদি। কিন্তু এরই মাঝে বৃহস্পতিবার রাতে আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতাবস্থায় ইমনকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ইমন মারা যায়।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আগের হামলার বদলা নিতেই ইমনকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে আবদুল্লাহসহ আর যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বদলা নিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বদলা নিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৮:০৪ অপরাহ্ন
Print Image
পূর্ব শত্রুতার জেরে কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার পৌরসভার বড় বাজারের ছালাম মার্কেটের সামনে ওই ঘটনা ঘটে। নিহত ইমন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার কুলের বাসিন্দা ও বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। সে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বছর তিনেক আগে শহরের বইল্ল্যাপাড়ার বায়তুশ শরফ মসজিদের মাহফিল চলাকালীন সময় কথা কাটাকাটির জেরে পৌরসভার পেশকারপাড়ার আবদুল্লাহ খানকে ছুরিকাঘাত করে ইমন ও তার সঙ্গীরা। আর এই ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবার রাতে ইমনকে পাল্টা ছুরিকাঘাত করে আবদুল্লাহ ও তার কয়েকজন সঙ্গী। এ বিষয়ে নিহতের বাবা মো.হাছান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আবদুল্লাহ ও তার সঙ্গীরা মিলে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। তিনি আরো বলেন, তিন বছর আগের ঘটনায় আবদুল্লাহ পরিবার মামলা করে। বিষয়টি সামাজিকভাবে তিন লাখ টাকায় মীমাংসা হয়। যার দুই লাখ টাকা ইতিমধ্যে আবদুল্লাহর পরিবারকে দেয়া হয়েছে। বাকি ১ লাখ টাকা আদালত থেকে মামলা নামিয়ে নিলেই দেয়ার সিদ্ধান্ত দেয় স্থানীয় মুরব্বিরা। সবকিছু সালিশকারীদের সিদ্ধান্ত মতেই হচ্ছিল। মামলা মীমাংসা দিতে আদালতে আবেদনও করে মামলার বাদি। কিন্তু এরই মাঝে বৃহস্পতিবার রাতে আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতাবস্থায় ইমনকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ইমন মারা যায়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আগের হামলার বদলা নিতেই ইমনকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে আবদুল্লাহসহ আর যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×