হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্যাদুর্গত লক্ষ্যারচর ইউনিয়নের মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ট্রাস্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যা কবলিত জনপদে বানবাসি মানুষের মাঝে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় এক হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালির সহধর্মিণী নেছারা বেগম, বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিম সেলিম, জিয়াউল করিম মুহাম্মদ তারেক, এমকে মিরাজ ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম বলেন, মানবিক কাজের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাষ্টের উদোগে লক্ষ্যারচর ইউনিয়নের বন্যাদুর্গত প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে পাঁচ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ট্রাস্ট সমাজের হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অতীতের মতো এবারের বন্যা দুর্দিনেও ট্রাস্টের উদ্যোগের চাউল বিতরণ করা হয়েছে। এভাবে বিপদাপন্ন মানুষের জন্য আগামীতেও আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।##

আরও পড়ুন

রামুতে বাসযাত্রীর শরীরে বাঁধা ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বন্যাদুর্গত লক্ষ্যারচর ইউনিয়নের মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ট্রাস্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্যাদুর্গত লক্ষ্যারচর ইউনিয়নের মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ট্রাস্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৯:১২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যা কবলিত জনপদে বানবাসি মানুষের মাঝে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় এক হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালির সহধর্মিণী নেছারা বেগম, বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিম সেলিম, জিয়াউল করিম মুহাম্মদ তারেক, এমকে মিরাজ ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম বলেন, মানবিক কাজের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি কল্যাণ ট্রাষ্টের উদোগে লক্ষ্যারচর ইউনিয়নের বন্যাদুর্গত প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে পাঁচ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ট্রাস্ট সমাজের হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অতীতের মতো এবারের বন্যা দুর্দিনেও ট্রাস্টের উদ্যোগের চাউল বিতরণ করা হয়েছে। এভাবে বিপদাপন্ন মানুষের জন্য আগামীতেও আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×