ঢাকা, ১২ জুলাই – বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল হঠাৎ করে স্ট্রোক করেছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে থেকে নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে বিসিবিতে কর্মরত নাফীস।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাফীস জানান, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের
নাফীস লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’
তার মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হয়েছে। তবে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি।
চিকিৎসা বিজ্ঞানে নাফিসের রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে। সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস নামের এই রোগ লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্ট্রোকের পর কেমন আছেন জানালেন নাফীস ইকবাল first appeared on DesheBideshe.



মন্তব্য করুন