ঢাকা, ০১ নভেম্বর – অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনের মানামায় ২১তম আইআইএসএস মানামা ডায়ালগে ‘অ-রাষ্ট্র শক্তি এবং প্রভাব: আঞ্চলিক এবং আন্তদেশীয় চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা এবং কার্যকর আর্থিক তদারকির আহ্বান জানান।
সংলাপে তিনি উল্লেখ করেন, অ-রাষ্ট্রীয় গোষ্ঠী মৌলবাদী অ্যাজেন্ডাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি এবং ডিজিটাল স্পেসকে কাজে লাগায়।
সরকার, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘চরমপন্থার বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত শ্রেণিকক্ষে, সম্প্রদায় এবং আমাদের তরুণদের মনে জয়ী হবে।’
ইইউ-ন্যাটোসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিনিধিরা অধিবেশনে অংশ নেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার এবং মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবির এসময় উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন