হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ইস্যুতে ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন


কলকাতা, ২২ ডিসেম্বর – সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।

যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতজুড়েও এক ধরণের ভুল বার্তা ছড়াচ্ছে। সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই কার্যক্রমে অংশ নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি।

মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’

তবে বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গে মমতার কংগ্রেসকে শিক্ষা নিতেও বলেছেন মিঠুন। অভিনেতার কথায়, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’

প্রসঙ্গত, বিগত দিনে কলকাতায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে। যে কারণে বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলেছেন এই বিজেপি নেতা।

কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্যে স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। সরাসরি মূখ্যমন্ত্রী মমতার নাম না নিয়েও মিঠুন বলেন, ‘সন্ত্রাসসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে।’

আইএ/ ২২ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাংলাদেশ ইস্যুতে ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ইস্যুতে ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২২ ডিসেম্বর – সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতজুড়েও এক ধরণের ভুল বার্তা ছড়াচ্ছে। সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই কার্যক্রমে অংশ নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি।মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’তবে বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গে মমতার কংগ্রেসকে শিক্ষা নিতেও বলেছেন মিঠুন। অভিনেতার কথায়, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’প্রসঙ্গত, বিগত দিনে কলকাতায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে। যে কারণে বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলেছেন এই বিজেপি নেতা।কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্যে স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। সরাসরি মূখ্যমন্ত্রী মমতার নাম না নিয়েও মিঠুন বলেন, ‘সন্ত্রাসসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে।’আইএ/ ২২ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×