হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন


ঢাকা, ০৬ অক্টোবর – বিসিবির পরিচালক নির্বাচন শেষে সন্ধ্যায় সভাপতি নির্বাচনও সম্পন্ন হয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। সেখানে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।

বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সকলকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান বুলবুল, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ অক্টোবর – বিসিবির পরিচালক নির্বাচন শেষে সন্ধ্যায় সভাপতি নির্বাচনও সম্পন্ন হয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। সেখানে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’সকলকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান বুলবুল, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×