হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ শিরোপা জিতে দ্রাবিড় লক্ষ্মণসহ চারজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ৯ মার্চ – অসংখ্য রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। শিরোপা ধরে রাখা, টানা দুটি ট্রফি জয় এবং স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে দলটি।

পাশাপাশি কোচ হিসেবে গৌতম গম্ভীরও দুটি আইসিসি ইভেন্ট জয়ের অনন্য কীর্তি গড়েছেন। এই সাফল্যের জন্য স্কোয়াডের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের পাশাপাশি দলের বাইরের চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচ এই সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআই সচিব জয় শাহের নাম উল্লেখ করেছেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

গম্ভীর বলেন, এই শিরোপা তিনি রাহুল ও লক্ষ্মণকে উৎসর্গ করতে চান। ভারতীয় ক্রিকেটকে আজকের এই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার জন্য তাদের অবদান অনস্বীকার্য। এছাড়া প্রবল সমালোচনার মুখেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করায় অজিত আগারকারের প্রশংসাও করেছেন তিনি।

নিজের কোচিং ক্যারিয়ারে জয় শাহের অবদানের কথা স্মরণ করে গম্ভীর জানান, কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও জয় শাহ তার ওপর আস্থা রেখেছিলেন। এমনকি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার কঠিন সময়েও তিনি ফোন করে উৎসাহ জুগিয়েছেন। গম্ভীরের মতে, এই চারজনের হাতে ভারতীয় ক্রিকেট অত্যন্ত নিরাপদ।

দলের মানসিকতা পরিবর্তনের বিষয়ে গম্ভীর জানান, তিনি এবং অধিনায়ক সূর্যকুমার যাদব খেলোয়াড়দের মধ্যে ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা তৈরি করেছেন। এখন আর ১৬০ বা ১৭০ রানের লক্ষ্য নিয়ে দল খেলে না বরং ঝুঁকি নিয়ে হলেও ২০০ রানের বেশি করার চেষ্টা থাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝুঁকি নিতে গিয়ে ১০০ রানে অলআউট হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, বড় সাফল্য পেতে হলে উচ্চ ঝুঁকি নেওয়া অপরিহার্য।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বকাপ শিরোপা জিতে দ্রাবিড় লক্ষ্মণসহ চারজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ শিরোপা জিতে দ্রাবিড় লক্ষ্মণসহ চারজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৯ মার্চ – অসংখ্য রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। শিরোপা ধরে রাখা, টানা দুটি ট্রফি জয় এবং স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে দলটি।পাশাপাশি কোচ হিসেবে গৌতম গম্ভীরও দুটি আইসিসি ইভেন্ট জয়ের অনন্য কীর্তি গড়েছেন। এই সাফল্যের জন্য স্কোয়াডের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের পাশাপাশি দলের বাইরের চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচ এই সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআই সচিব জয় শাহের নাম উল্লেখ করেছেন।গম্ভীর বলেন, এই শিরোপা তিনি রাহুল ও লক্ষ্মণকে উৎসর্গ করতে চান। ভারতীয় ক্রিকেটকে আজকের এই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার জন্য তাদের অবদান অনস্বীকার্য। এছাড়া প্রবল সমালোচনার মুখেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করায় অজিত আগারকারের প্রশংসাও করেছেন তিনি।নিজের কোচিং ক্যারিয়ারে জয় শাহের অবদানের কথা স্মরণ করে গম্ভীর জানান, কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও জয় শাহ তার ওপর আস্থা রেখেছিলেন। এমনকি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার কঠিন সময়েও তিনি ফোন করে উৎসাহ জুগিয়েছেন। গম্ভীরের মতে, এই চারজনের হাতে ভারতীয় ক্রিকেট অত্যন্ত নিরাপদ।দলের মানসিকতা পরিবর্তনের বিষয়ে গম্ভীর জানান, তিনি এবং অধিনায়ক সূর্যকুমার যাদব খেলোয়াড়দের মধ্যে ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা তৈরি করেছেন। এখন আর ১৬০ বা ১৭০ রানের লক্ষ্য নিয়ে দল খেলে না বরং ঝুঁকি নিয়ে হলেও ২০০ রানের বেশি করার চেষ্টা থাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝুঁকি নিতে গিয়ে ১০০ রানে অলআউট হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, বড় সাফল্য পেতে হলে উচ্চ ঝুঁকি নেওয়া অপরিহার্য। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×