ঢাকা, ৩০ সেপ্টেম্বর – বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন