হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ থেকে বছরে এক হাজার রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে বছরে অন্তত এক হাজার রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ আগ্রহ দেখালেও স্বাগত জানাবে ঢাকা।

রোহিঙ্গারা বাংলাদেশে কেমন আছে? পুনর্বাসনে তাদের আগ্রহ কতটুকু? তা জানতেই শনিবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিবাসন-বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা।

পাঁচ দিনের সফরে তিনি পরিদর্শন করেছেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির, যাবেন ভাসানচরেও। বৈঠক করবেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও ত্রাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। আলোচনা করবেন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়টি।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম জানান, এটা হয়তো স্থায়ীভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সমাধান দিতে পারবে না। তবে এ পদক্ষেপটাকে একটা সমাধানের সূচনা হিসেবে বলা যেতে পারে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ এতে আগ্রহ দেখালেও স্বাগত জানাবে ঢাকা।

পাইলট প্রকল্পের শুরুতে ৫০ জন রোহিঙ্গাকে নিতে যেতে চায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিয়মিত নিতে থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০১৭ সালের আগে থেকে যাওয়া রোহিঙ্গাদের পাঠাতে চায় বাংলাদেশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বাংলাদেশ থেকে বছরে এক হাজার রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ থেকে বছরে এক হাজার রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
Print Image
বাংলাদেশ থেকে বছরে অন্তত এক হাজার রোহিঙ্গা নিতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ আগ্রহ দেখালেও স্বাগত জানাবে ঢাকা। রোহিঙ্গারা বাংলাদেশে কেমন আছে? পুনর্বাসনে তাদের আগ্রহ কতটুকু? তা জানতেই শনিবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিবাসন-বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা। পাঁচ দিনের সফরে তিনি পরিদর্শন করেছেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির, যাবেন ভাসানচরেও। বৈঠক করবেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও ত্রাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। আলোচনা করবেন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়টি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম জানান, এটা হয়তো স্থায়ীভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সমাধান দিতে পারবে না। তবে এ পদক্ষেপটাকে একটা সমাধানের সূচনা হিসেবে বলা যেতে পারে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ এতে আগ্রহ দেখালেও স্বাগত জানাবে ঢাকা। পাইলট প্রকল্পের শুরুতে ৫০ জন রোহিঙ্গাকে নিতে যেতে চায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিয়মিত নিতে থাকবে। প্রতিমন্ত্রী আরও জানান, ২০১৭ সালের আগে থেকে যাওয়া রোহিঙ্গাদের পাঠাতে চায় বাংলাদেশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×