হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনা করলেন রুমিন ফারহানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ ব্যাংক ও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

রুমিন ফারহানা বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়ার মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যিনি একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য ও উপউপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি গভর্নরের পদ থেকে আহসান মনসুরকে সরিয়ে দেয় বর্তমান সরকার। এরপর অর্থ মন্ত্রণালয় মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

রুমিন ফারহানা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, অতীতে সব সময় এই ভারসাম্যের কথা বলা হলেও তা বাস্তবে দেখা যাচ্ছে না। তিনি প্রত্যাশা করেছিলেন, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ অনুমোদিত ভাষণের বাইরে নিজের মতো করে কিছু বলবেন, কিন্তু তা হয়নি।

নিজ দল থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়েও কথা বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি জানান, দলীয় গণ্ডির বাইরে নির্বাচন করায় তিনি সাধারণ মানুষের বিপুল সমর্থন বুঝতে পেরেছেন।

এছাড়া জুলাই আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সংকটকালে নারীরা ঢাল হয়ে দাঁড়ালেও পরিস্থিতি শান্ত হলে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।

সংসদে চাঁদপুর দুই আসনের সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন মূল্যস্ফীতিকে বড় সংকট হিসেবে চিহ্নিত করেন। সাতক্ষীরা চার আসনের সদস্য জি এম নজরুল ইসলাম রাষ্ট্রপতির সমালোচনা করে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি জানান। মুন্সিগঞ্জ তিন আসনের সদস্য কামরুজ্জামান রতন রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তদন্ত চান।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনা করলেন রুমিন ফারহানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনা করলেন রুমিন ফারহানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ ব্যাংক ও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।রুমিন ফারহানা বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়ার মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যিনি একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক।এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য ও উপউপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি গভর্নরের পদ থেকে আহসান মনসুরকে সরিয়ে দেয় বর্তমান সরকার। এরপর অর্থ মন্ত্রণালয় মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।রুমিন ফারহানা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, অতীতে সব সময় এই ভারসাম্যের কথা বলা হলেও তা বাস্তবে দেখা যাচ্ছে না। তিনি প্রত্যাশা করেছিলেন, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ অনুমোদিত ভাষণের বাইরে নিজের মতো করে কিছু বলবেন, কিন্তু তা হয়নি।নিজ দল থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়েও কথা বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি জানান, দলীয় গণ্ডির বাইরে নির্বাচন করায় তিনি সাধারণ মানুষের বিপুল সমর্থন বুঝতে পেরেছেন।এছাড়া জুলাই আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সংকটকালে নারীরা ঢাল হয়ে দাঁড়ালেও পরিস্থিতি শান্ত হলে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।সংসদে চাঁদপুর দুই আসনের সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন মূল্যস্ফীতিকে বড় সংকট হিসেবে চিহ্নিত করেন। সাতক্ষীরা চার আসনের সদস্য জি এম নজরুল ইসলাম রাষ্ট্রপতির সমালোচনা করে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি জানান। মুন্সিগঞ্জ তিন আসনের সদস্য কামরুজ্জামান রতন রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তদন্ত চান।এনএন/ ৭ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×