রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়ায় গ্রামে ১৪ বছরের নাবালিকা কিশোরীকে অপহরণের দায়ের অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে থানচি সদর থানা পুলিশ।
পহেলা এপ্রিল শুক্রবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুইজনকে।
আটককৃত রেজাউল করিম টিপু (৪২),পিতা- মৃত কবির মাস্টার, অপর একজন রুবেল (৩০), পিতা- ইসমাইল তারা বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ক্যাথোয়াই পাড়া বাসিন্দা।
সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে
থানচি থানার তথ্য মতে, ২৭ মার্চ রবিবার থানচি থানায় নিখোজের সাধারন ডায়েরী করে ১৪ বছরে নাবালিকা দুলাভাই শান্ত ত্রিপুরা। পরেদিন ১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি বাবা নিজ উপস্থিত থেকে অপহরণের মামলার করলে অভিযানে নামে পুলিশ। প্রায় তিনদিন অভিযানের পর চট্টগ্রাম মহানগরী পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা হতে তাদেরকে আটক করা হয়।
থানচি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় জানান, রেজাউল করিম টিপু (৪২) চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন তথ্য পেলে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা বস্তি এলাকায় ভাড়া বাসা থেকে ১৪ বছরের নাবালিকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণকারী রেজাউল করিম টিপু(৪২) ও তার সহযোগী রুবেলকে (৩০)সহ দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে শিশু ধর্ষনের আইনের মামলার দায়ের করে জেলে প্রেরণ করা হয়েছে।




মন্তব্য করুন